ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্তান তাড়িয়ে দিয়েছে, ভরণপোষণের দাবিতে বীরশ্রেষ্ঠের মেয়ের মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৫৪ বার পঠিত

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদের বড় মেয়ে হাছিনা হককে তাড়িয়ে দিয়েছে তারই সন্তান। এ অবস্থায় ভরণপোষণের দাবিতে আদালতের দারস্থ হয়েছেন তিনি।

রোববার (০২ মে) যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালতে তিনি ভরণপোষণের দাবিতে মামলা করেন।
মামলায় তিনি তার ছোট ছেলে শরিফুল ইসলামকে বিবাদী করেছেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন। হাছিনা হক যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মৃত হাজী ইসহাকের স্ত্রী।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ৯ অক্টোবর হাছিনা তার ছেলে সন্তানদের মাঝে জমিজমা সংক্রান্ত এফিডেভিট সম্পাদন করেন। তার বাড়ির দ্বিতীয়তলার বসবাসের ফ্ল্যাট ওই এফিডেভিটে নিজের বসবাসের জন্য নির্ধারিত ছিল। একইসঙ্গে প্রত্যেক ছেলে প্রতিমাসে তাকে দুই হাজার টাকা করে ভরণপোষণ দেবেন বলে এফিডেভিটে উল্লেখ ছিল।

কিন্তু ছোট ছেলে শরিফুল ইসলাম হাছিনা হককে তার নির্ধারিত দ্বিতীয়তলার ফ্ল্যাট থেকে জোর করে নামিয়ে দেয়। একইসাথে মাসে দুই হাজার করে টাকাও দিতে পারবে না বলে জানিয়ে দেন। শুধু তাই নয়, ওই ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও তার বাবা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদকে দেয়া সরকারের বিভিন্ন বীরত্বসূচক পুরস্কারগুলোও ছোট ছেলে ছিনিয়ে নেয়।

যে কারণে তিনি বাধ্য হয়ে সেজ ছেলের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এমতাবস্থায় তিনি মামলার মাধ্যমে আদালতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালতে পেশকার আব্দুল হালিম মামলা দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

একইসাথে আদালত এ মামলা সমন জারির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102