ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্ত্রাসবাদে সমর্থন দেয়ায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

ফ্রান্সে সন্ত্রাসী হামলার প্রতি সমর্থন জানিয়ে যামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর।
তাদের বেশিরভাগই সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার একথা জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

যদিও বিভিন্ন সুত্রে জানা যায়, ফেরত পাঠানো বাংলাদেশি শ্রমিকের আসল সংখ্যা শতাধিক। এছাড়া মালয়েশিয়ার এক ব্যক্তিকেও ফেরত পাঠানো হয়।

গেল মাসে শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াআলাইহি ওয়াসাল্লামের কার্টুন দেখানোর অভিযোগে স্যামুয়েল পাতি নামে এক শিক্ষককে গলাকেটে হত্যা করে এক ব্যক্তি। এর পরে নিস শহরের একটি গির্জায় হামলার ঘটনা ঘটে। হামলার সমর্থনে ‘সহিংসতা বা সাম্প্রদায়িক অস্থিরতা উস্কে দিতে পারে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন পোস্ট দিয়েছেন বলে অভিযোগ পুলিশের।

মঙ্গলবার ২৬ বছরের এক বাংলাদেশি যুবককেও আটক করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার সন্দেহে আরও ৩৭ জনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102