ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্ধ্যায় নিখোঁজ অটোরিকশাচালক, মধ্যরাতে মিললো লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় নাজিরুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় উপজেলার পৌর এলাকার মসজিদ পাড়া বাইপাস থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নাজিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের আবু সালেকের ছেলে। তিনি আখাউড়া পৌর এলাকার দুর্গাপুর গ্রামে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নাজিরুলের প্রতিবেশী আবু বাসির মিয়া জানান, ‘বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজিরুল। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত দেড়টার দিকে আখাউড়া বাইপাস থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।’

গতকাল দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অটোরিকশার নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে অজ্ঞাত একজনের বিরুদ্ধে বিকালে মামলা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102