ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্ধ্যায় মেম্বারের মারধর, রাতে অপমানে দুই সন্তানের জনকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে মেম্বার মারধর করায় আলা উদ্দিন নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আলা উদ্দিন। আলা উদ্দিন উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরমজিদ গ্রামের আবদুল হকের ছেলে।তিনি দুই ছেলে সন্তানের জনক।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সেলিম বাজারে চৌধুরী মাঝির দোকানের সামনে প্রকাশ্যে ওয়ার্ড মেম্বার কেফায়েত উল্যাহ তাকে লাঠি দিয়ে মারধর করেন।

নিহতের এক আত্মীয় জানান,পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলা উদ্দিনের মামা আবদুল হক তাকে ধরে নিয়ে যায় বাজারে। সেখানে ৮নং ওয়ার্ডের মেম্বার কেফায়েতের কাছে তার বিরুদ্ধে বিচার দাবি করে। এক পর্যায়ে মেম্বার কেফায়েত তাকে গালমন্দ করে এবং প্রকাশ্যে লাঠি দিয়ে মারধর করে। এতে অপমানিত হয়ে বাড়িতে গিয়ে রাতে আলা উদ্দিন বিষ পান করে।

পরে তাকে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তাকে রাতেই আত্মীয়স্বজনরা ঢাকায় নিয়ে যান।সেখানে একটি বেসরকারি হাসপাতালে বুধবার ভোরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

এদিকে আলা উদ্দিনকে মারধরের বিষয়টি অস্বীকার করে ৮নং ওয়ার্ডের মেম্বার কেফায়েত উল্যাহ বলেন, আলা উদ্দিন তার মাকে প্রায়ই মারধর করতো। গতকাল আলা উদ্দিনের কাছে তার মা আম খেতে চাইলে মায়ের সঙ্গে অশোভন আচরণ করে আলা উদ্দিন। বিষয়টি তার মা মায়া বেগম তাকে জানালে আলা উদ্দিনকে ডেকে আনা হয়। প্রকাশ্যে আলা উদ্দিন অপরাধ করেছে বলে স্বীকার করলে তাকে মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু সে মায়ের কাছে ক্ষমা না চেয়ে বিষ পান করে।

বিষপানে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন নিহত আলা উদ্দিনের ভায়েরা ভাই জসিম উদ্দিন। তিনি জানান, রাতে তাকে ঢাকায় নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বেলে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102