ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়া, সকালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত
পাবনা

পাবনার চাটমোহর উপজেলায় আলপনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা

হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী আনিছুর রহমানকে আটক করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে আলপনা খাতুনের সঙ্গে তার স্বামীর মনমালিন্য চলছিল।
বুধবার সন্ধ্যায় দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য দুপক্ষের পরিবারের লোকজনের বৃহস্পতিবার সকালে বসার কথা ছিল।

এরপর বুধবার রাতে স্বামী-স্ত্রী দু’জনেই রাতের খাবার খেয়ে শোবার ঘরে ঘুমাতে যান। ভোরে আনিছুর রহমান তার স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।

রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে আলপনা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে মৃত ওই গৃহবধূর মা কল্পনা খাতুন মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে থানায় এসে দাবি করেন।

পরে থানায় দায়েরকৃত মামলায় কল্পনা খাতুনকে বাদী করে পুলিশ।

অপরদিকে আনিছুর রহমানের দাবি তার স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ওই গৃহবধূর স্বামী আনিছুর রহমানকে আটকের পর গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার জেল হাজতে পাঠায়।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, মৃত আলপনা খাতুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে ওই গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া স্বামী আনিছুর রহমানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102