ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্ধ্যা নামতেই দুই প্রেমিকার ওপর ঝাঁপিয়ে পড়ল দুই প্রেমিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

প্রেমের সম্পর্কের সূত্র ধরে দুই স্কুলছাত্রীকে বেড়াতে নিয়ে যান আনোয়ার হোসেন ও ওমর ফারুক ইমন নামে দুই প্রেমিক। সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করে তারা। তবে সন্ধ্যা নামার পরেই ধর্ষকরূপে দেখা যায় আনোয়ার ও ইমনকে। তারা ধর্ষণ করতে তাদের প্রেমিকার ওপর ঝাঁপিয়ে পড়ে।

তারা সোহাগ নামে এক যুবকের সহযোগিতায় ওই দুই স্কুলছাত্রীকে একটি বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে একজনকে ধর্ষণ করে তার প্রেমিক। অপর স্কুলছাত্রীকে তার প্রেমিক ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় আনোয়ার এবং ইমন পালিয়ে যায়। মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার বিকেলে ওই দুই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তেঁতুলিয়া থানায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার দুটি মামলা করেন। পুলিশ ওই দুই প্রেমিক ও তাদের সহযোগী সোহাগকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হলেন, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের কাউরগছ এলাকার হাফিজ উদ্দিনের ছেলে ওমর ফারুক ইমন, একই এলাকার দারাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও একই ইউনিয়নের বামনপাড়া এলাকার এনামুল হকের ছেলে সোহাগ।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, দুই স্কুলছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102