ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সপ্তম ধাপের ইউপি ভোট চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬ বার পঠিত

সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেবে সংস্থাটি।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, সপ্তম ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১ হাজার ২৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৪ হাজার ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদের রয়েছেন ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদের ১৩ জন ও সাধারণ সদস্য পদের ৪৭ জন প্রার্থী রয়েছেন।

মোট ১ হাজার ৩৫০টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৪ লাখ ৫১ হাজার ৭৮২জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচনে প্রতি কেন্দ্রে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ২২ জনের ফোর্স।

এছাড়া ভোটের এলাকায় প্রতি উপজেলায় র‍্যাবের দু’টি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম রয়েছে। উপজেলা প্রতি বিজিবির রয়েছে দুই প্লাটুন মোবাইল ফোর্স ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স। অন্যদিকে একই হারে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছে।

সপ্তম ধাপে ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ করছে ইসি। এর মধ্যে নয়টিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

ইতোমধ্যে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102