ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সফলভাবে শেষ হলো মেট্রোরেলের প্রথম ট্রায়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

মঙ্গলবার দুপুরে ওয়ার্কশপ থেকে চালিয়ে কোচ আনলোডিং জোনে নিয়ে আসা হয়। আগষ্টে ইটিগ্রেটেড ট্রায়াল রান শুরুর আশা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

দুপুর তখন ১১টা ৫৩ মিনিট। রেললাইনে শোনা গেল মেট্রোরেলের প্রথম আগমনী বার্তা। কিছুক্ষণ পর দেখা গেল লাল সবুজে রাঙানো বহু আকাঙ্ক্ষার মেট্রোরেল।

গত ৩১ শে মার্চ মেট্রোরেলের প্রথম চালানে জাপান থেকে ৬ টি কোচ আসে দেশে। ১৯ ধরনের পরীক্ষা শেষে আয়োজন করা হয় ডেমো রানের।

সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, করোনার কারণে কিছুটা ধীরগতি আসলেও, এখন তা সামলে ওঠা গেছে। বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের সংযুক্ত হতে পেরে জাপান সরকার গর্বিত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করলো।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, প্রথম সেটের ছয়টি বগি রয়েছে। এগুলোর পরীক্ষামূলক চলাচল এ মাসেই শুরু হবে। আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি।

এদিকে গত রবিবার জাপান থেকে দেশে পৌঁছেছে মেট্রোরেলের ২য় সেট। মোট ২৪ টি সেটে ৬ টি করে ১৪৪ টি কোচ থাকবে। যার মোট দাম পড়েছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। আর প্রকল্পের মোট ব্যয় প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102