ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সবসময় বাবার জন্য ভোট চেয়েছি, এবার ভোট দিলাম : দীঘি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে প্রথমবার ভোট দিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েছেন দীঘি। এবারই প্রথম ভোট দিয়েছেন এই তরুণ নায়িকা। প্রথমবার ভোট দিয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘি।

সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনে প্রতিবার বাবার সঙ্গে আসতাম। আর আমি দাঁড়িয়ে থাকতাম এবং ভোট চাইতাম। এবার আমি নিজে ভোটার। নির্বাচনে জয়-পরাজয় থাকবে। বাবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
দীঘির বাবা অভিনেতা সুব্রত বরাবরই শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আসছেন। এ বছর তিনি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন। বাবার জয় নিয়ে শতভাগ আশাবাদী দীঘি।

তিনি বলেন, ‘বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন।

শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভোটগ্রহণ শুরু হয়।

এবার সমিতির ভোটার ৪২৮ জন। তবে ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবার ভোট দিতে পারছেন না। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102