ads
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সবাই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে: সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২ বার পঠিত

পুনরায় শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে আজ রাতেই দ্বিতীয়পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই হেভিওয়েট দল চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ানস। করোনার জন্য মে মাসে বন্ধ হয়েছিল আইপিএল।

তবে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চোখ অন্য দুটি দলের দিকে-কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আর রাজস্থান রয়্যালস। কেকেআরে খেলছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, রাজস্থানে মুস্তাফিজুর রহমান।

সাকিবের দল মাঠে নামছে কালই (সোমবার)। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোয়ারেন্টাইনপর্ব শেষ করে সাকিব অনুশীলনেও নেমে পড়েছেন। তারকা অলরাউন্ডারকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত কেকেআর তার প্রথম দিনের অনুশীলন নিয়ে একটি ভিডিও বানিয়ে আপলোড করেছে ফেসবুক পেজে।
যে ভিডিওতে সাকিব বলেন, ‘মাত্র দিনকয়েক পরই আমাদেরই প্রথম ম্যাচ। আমরা প্রস্তুত। আমার মনে হয়, সবাই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।’

সবার সমর্থন নিয়ে কেকেআর এগিয়ে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করে টাইগার অলরাউন্ডার বলেন, ‘সবাই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করছি, কেকেআর টুর্নামেন্টের দ্বিতীয় অংশেও খুব ভালো করবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102