ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সব কিছু সাদা-কালোর মতো সহজ নয়’, নতুন পোস্টে কীসের ইঙ্গিত শ্রাবন্তীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

রোশন সিংয়ের সঙ্গে সম্পর্ক ফিকে হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে নানারকম পোস্ট করে থাকেন শ্রাবন্তী। সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু না বলে বরং আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন তার সম্পর্ক নিয়ে অবস্থান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে হয়তো এরকম ইঙ্গিতই দিলেন এই অভিনেত্রী।

শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় সাদা-কালো একটি ছবি পোস্ট করেছেন । সেই ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখলেন, ‘সব কিছু সাদা কালোর মতো সহজ হয় না!’

তার এই নতুন পোস্ট দেখে অনেকেই মনে করছেন, ভালবাসা, সম্পর্ক নিয়েই এই জটিল পোস্ট করেছেন অভিনেত্রী। হয়তো বারবার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে সাদা-কালো রঙে রাঙাতে চান তিনি। জীবনের বাদ বাকি রংকে আপাতত তিনি নিজের কাছে গোপন রেখেছেন।
টলিপাড়ায় গুঞ্জন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেমে মত্ত শ্রাবন্তী। কয়েকদিন আগে অভিরূপের জন্মদিনে শ্রাবন্তীর ছবিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। তারপর থেকেই যেন রোশনের সঙ্গে সম্পর্কটা আরও তিক্ত হয়ে পড়ে। রোশন-শ্রাবন্তী দুই তরফেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় পোস্ট যুদ্ধ । তবে আপাতত সম্পর্ক নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট দিলেও, মুখে কিন্তু একেবারেই কুলুপ এঁটেছেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102