ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সব জেলায় আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ সুবিধা ও ডায়ালাইসি সেবা চালু হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩১ বার পঠিত

সব জেলা সদর হাসপাতালে আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ সুবিধা ও ডায়ালাইসি সুবিধা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

তিনি বলেন, প্রতিবছর ৫০ থেকে ৬০ হাজার কিডনি রোগীকে ডায়ালাইসিস করতে হয়। যা বেসরকারি হাসপাতালে অনেক ব্যয়বহুল। তাই সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ডায়ালাইসিস করতে হবে।

স্বাস্থ্যসেবা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, সব হাসপাতালে মাল্টিপারপাস হল নির্মাণ হবে। রোগীর স্বজন, ওষুধ সংরক্ষণ ও চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সরকার সবার জন্য স্বাস্থ্য কার্ড দেয়ার পরিকল্পনা করছে। যে কার্ড স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য থাকবে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, এত কিছুর পরেও স্বাস্থ্য সেবা অপ্রতুল। প্রায় ৬০ হাজার বেডের বিপরীতে স্বাস্থ্য সেবা দিচ্ছে ৩ লাখ কর্মী। পর্যায়ক্রমে ৬ লাখ জনবল নিয়োগ দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102