ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে। গত ২৪ ঘণ্টায় (একদিনে) সর্বোচ্চ ৪ হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে। যা কিনা দেশটিতে করোনার বিস্তার ঘটার পর সর্বোচ্চ মৃত্যু। নতুন শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন। এর আগে ৩১ মার্চ একদিনে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে বুধবার (৭ এপ্রিল) সকালে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, ব্রাজিলে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। আর বিশালসংখ্যক রোগী সামলাতে গিয়ে হাসপাতাল ব্যবস্থাপনাও ভেঙে পড়ার দশা দেশটিতে।

এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই এ দেশটির অবস্থান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৮৫ হাজার ৯১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৯০ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102