ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সভাপতি প্রার্থীর মৃত্যু: পেছাল সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন সাতদিন পেছানো হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত আসে। নতুন তারিখ অনুযায়ী ২৪ জানুয়ারি রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাব-এডিটরস কাউন্সিলের এজিএমেও শোক প্রকাশ করা হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা শেষে সাংবাদিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতারা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভায় অংশ নিতে হিলালী ওয়াদুদ চৌধুরী বাসা থেকে বের হচ্ছিলেন। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে দ্রুত মালিবাগের খিদমাহ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ডিএসইসির সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ। এতে সভাপতিত্ব করেন ডিএসইসির সভাপতি জাকির হোসেন ইমন। অধিবেশন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102