ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমকামী বান্ধবীকে বিয়ে করতে সাতক্ষীরায় সিলেটের তরুণী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

টিকটকে পরিচয়, এরপর ইমোতে দীর্ঘদিনের সমকামিতা। অবশেষে বিবাহিত বান্ধবীর প্রেমের টানে ছুটে এসেছেন সিলেটের এক তরুণী।বর্তমানে সাতক্ষীরার কলরোয়ায় ওই গৃহবধূর বাড়িতে অবস্থান করছেন তিনি। তাদের বিয়ের ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

এমন অবস্থায় তাদের নিয়ে বিপাকে পড়েছেন ওই গৃহবধূর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায় এমন ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে সাতক্ষীরার কলারোয়ায় গিয়ে রুবিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চান সিলেটের গোয়াইনঘাট এলাকার মহিমা খাতুন (২৩)। বর্তমানে মহিমা কলারোয়ায় রুবিনার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে।

মহিমা খাতুন (২৩) সিলেট গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে। আর রুবিনা খাতুন (২৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের এলাকার আনিসুর রহমানের মেয়ে ও কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের দুজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং দুই পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের দুজনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102