২০ নভেম্বর শুরু কাতার বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের গ্রুপে রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।
২২ নভেম্বর সৌদি আরবের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে ভক্তদের অদ্ভুত আচরণ নিয়েও কথা বলেছেন সাতবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।
সমর্থকরা নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে হুট করে মাঠে ঢুকে দৌড়ে মেসির কাছে গিয়ে কখনো সেলফি কখনো তাকে ছুঁয়ে দেখতে চান।
সমর্থকদের এমন অদ্ভুত আচরণ নিয়ে মেসি বলেছেন, মাঝে-মধ্যে ভয় লাগে। যেমন ধরুন আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচেই এমনটি ঘটেছে। নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামলাতে গিয়ে আমাকেও মেরেছে!