ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমান ভোট পেলেন দুই প্রার্থী, আবারো নির্বাচন হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদে শেষ ধাপের নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। এর ফলে দুই প্রার্থীর মাঝে আবারও নির্বাচন হবে। এমনটাই জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম।

জানা গেছে, গত ১৫ জুন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল আলিম (আপেল প্রতীক), আব্দুল কাদের (তালা প্রতীক), একাব্বর হোসেন সরকার (ফুটবল), মহিদুল ইসলাম বাবু (মোরগ) ও সাহেব আলী (টিউবওয়েল)। উপজেলার রিধইল ও দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ওয়ার্ডের ভোটগ্রহণ হয়।

ভোট গণনায় দেখা যায়, আব্দুল কাদের (তালা) প্রতীক ও মহিদুল ইসলাম বাবু (মোরগ) প্রতীকে সমপরিমাণ ৮২৫ ভোট পড়েছে। ফলে এই কেন্দ্রে সদস্যপদে কাউকে বিজয়ী করা হয়নি। এরপর ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

তবে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তীতে শুধু এই দুই প্রার্থীর মধ্যে পুনর্নির্বাচন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102