ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমাবেশে আসা নেতাকর্মীদের ঢাকায় অবস্থান করতে বললেন বিএনপি নেতারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩২ বার পঠিত

‘সরকারের পতনের’ দাবিতে শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচি সফল করতে মহাসমাবেশে আসা নেতাকর্মীদের ঢাকা অবস্থান করতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে দলের নেতারা এ আহ্বান জানান।

তারা বলেন, ‘এই সরকার নিজ থেকে ক্ষমতা ছাড়বে না। ভবিষ্যতে কোনো ঝড়তুফান মানব না। গণতন্ত্র উদ্ধারের জন্য ঝড়তুফান মোকাবিলা করে দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।’তাই নেতারা নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে ঢাকায় থাকার জন্য আহ্বান জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘যারা মহাসমাবেশে এসেছে তারা কোথায় থেকেছে? হোটেলে বা আত্মীয়ের বাড়িতে। যাদের আত্মীয়ের বাড়ি নেই তারা ফুটপাতে থেকেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আমি তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। না হলে ৯০-এর মতো জেলের তালা ভেঙে আনব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102