ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমাবেশ থেকে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪২ বার পঠিত

সরকারের পতনের দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সারাদেশে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (১২ জুলাই) বিএপির সমাবেশ থেকে দলটির মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, এখন আর কথা বলার সময় নেই। একটাই কাজ- লুটেরা, ফ্যাসিস্ট, যারা আমাদের সব অর্জন কেড়ে নিয়েছে তাদের বিদায় চাই।

সরকারের পতন দাবি করে তিনি বলেন, আমরা এর শেষ চাই। এই সরকার দেশ-গণবিরোধী, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী সরকার। আমরা নির্বাচন চাই। অবশ্যই নির্বাচন চাই। কিন্তু আপনাদের শেয়ালের মতো নির্বাচন চাই না।

দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দায়ী করে তিনি বলেন, তিনি মিথ্যা কথা বলেছেন, যখন দায়িত্বে ছিলেন না তখন ১৬ মাস পরে এসে রায় লিখেছেন। তার ষড়যন্ত্রের কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। তারা এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করছে। আমরা ২০১৪ সালের নির্বাচন দেখেছি। ২০১৮ সালে নির্বাচন দেখেছি। আগের রাতে ভোট করেছে। পুরো রাষ্ট্রকে ব্যবহার করে আগের রাতে ভোট করেছে।

ফখরুল বলেন, এনাফ ইজ এনাফ। তোমরা সবকিছু ধ্বংস করেছো। অর্থনীতি, গণতন্ত্র সব ধ্বংস করেছো। ব্যাংক লুট করেছো। টাকা পাচার করেছো। কি চমৎকার আইন করেছো! পাচার করা টাকা ফেরত আনলে তো কোনো প্রশ্ন করা হবেই না, বরং বোনাস দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102