ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমালোচকদের পদ্মা সেতু দেখে যেতে বললেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৩ বার পঠিত

সমালোচকদের পদ্মা সেতু দেখে যেতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে বন্যা, পদ্মা সেতু, বৈশ্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। নির্ধারিত লিখিত বক্তব্য শেষে তিনি পুরনো সংবাদপত্র থেকে বিভিন্ন বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, অর্থনৈতিক বিশ্লেষকদের বক্তব্য পড়ে শোনান। সেসব বক্তব্য পড়ে তিনি বলেন, ‘এসব বিশেষজ্ঞের কেন এত আত্মবিশ্বাসের অভাব আমি জানি না। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হবে কি না- তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। পদ্মা সেতু হয়েছে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। গাড়ি নিয়ে এসে পদ্মা সেতু পার হয়ে যান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ কাজের গুণগত মানে আপস করা হয়নি। এই সেতু নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে। পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম। সর্বোচ্চ ১২২ মিটার গভীর পর্যন্ত এই সেতুর পাইল বসানো হয়েছে। ভূমিকম্প প্রতিরোধ বিবেচনায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।’

সংবাদ সম্মেলনে প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ায় অনেকেই সরে গেছেন, আমাদের সমালোচনা করেছেন। সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু জামিলুর রেজা সরে যাননি। পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ায় তিনি আমাদের পাশে ছিলেন। তিনি বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে পদ্মা সেতুটা দেখে যেতে পারতেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102