ফেরিভ্রমণ, গরম ও অনুশীলন করতে না পারাকে ব্যাটিং ভালো না করার অজুহাত হিসেবে দেখছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
রবিবার (৩ জুলাই) বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডোমিঙ্গো বলেন,আমরা ভালো ম্যাচ খেলতে পারছি না বলেই অজুহাতই দিয়ে যাচ্ছি। ফেরিতে শুধু আমরাই ছিলাম না। ওয়েস্ট ইন্ডিজ দলের পুরো সদস্য ছিল। তারাও ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি, আমাদের সঙ্গে তারাও একই ফেরিতে এসেছে।
তিনি বলেন, আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। তবে এ ভালোটাকে লম্বা সময় ধরে রাখতে পারিনি আমরা। আমাদের কিছু ক্রিকেটার লম্বা সময় ধরে খেলার বাইরে থাকায় ঘুছিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে দলের সবাই যদি রেজাল্ট করতে পারে আমরা দ্বিতীয় ম্যাচেই দেশকে ভালো একটি ম্যাচ উপহার দিতে পারব।