ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমুদ্রে ‘ভয়ংকর’ ফেরিযাত্রায় অসুস্থ ক্রিকেটাররা, যা বলল বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৮ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের এবারের সফরটা চিরস্মরণীয় হয়েই থাকবে। সেন্ট লুসিয়ায় টেস্ট খেলা শেষে সীমিত ওভারের ম্যাচ খেলার জন্য ফেরিতে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয় বাংলাদেশ দল।

সমুদ্রযাত্রার মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন পেসার শরিফুল ইসলাম, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানসহ তারকা ক্রিকেটাররা। এ সময় বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটার আতঙ্কিত হয়ে পড়েন।

সমুদ্রে বিশাল ঢেউয়ের আতঙ্কে অসুস্থ হয়ে বমি করতে দেখা যায় শরিফুলকে। পাঁচ ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে ডমিনিকায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগেই এমন ধকলে পড়ে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের এই ভয়ংকর সমুদ্রযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরীর সুজন বলেন, ভয় পাওয়ার মতোই বিষয়। আবহাওয়া খারাপ থাকার কারণে এটা হয়েছে। ফেরি ছাড়ার পর যখন এমন আবহাওয়ার মধ্যে পড়েছে, তখন আর কিছু করার ছিল না। তাছাড়া আমাদের অনেক খেলোয়াড় এ ধরনের ভ্রমণে অভ্যস্ত নয়। ওদের খেলোয়াড়রা অভ্যস্ত বলে তাদের তেমন সমস্যা হয়নি।

সুজন আরও বলেন, দলের ফিজিওর সঙ্গে কথা বলেছি, যে তিন-চারজন অসুস্থ হয়েছে তাদের অনেকেই এরই মধ্যে সুস্থ হয়ে গেছে। শুনলাম একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আসলে রওনা দিতে হয়েছে ভোর রাতে। রাতের ঘুম না হওয়ায় একটু খারাপ লাগা কাজ করেই। এর সঙ্গে যোগ হয়েছে খারাপ আবহাওয়া।

বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, এমনটি শোনার পরই ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ করে তাকে বলেছি, আমাদের খেলোয়াড়দের যেন (মধ্যবর্তী দ্বীপ) মার্টিনেকে নামিয়ে রাখা হয়। সে বলল, ওখানে রাখা যাবে না। ওটা ফ্রেঞ্চ উপনিবেশ। ওখানে নামতে হলে ফ্রান্সের ভিসা লাগবে। সেটা তোমাদের নেই। তখন বুঝলাম এছাড়া আমাদের কোনো উপায় নেই। দল পৌঁছানোর পর আমাকে সে ভিডিও পাঠিয়ে জানাল দল নিরাপদে পৌঁছেছে।

সুজন আরও বলেন, ওরা ফেরিতে ভ্রমণ করার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে যে আমরা রাজি হয়েছি, তা নয়। ওরা যখন জানাল আর বিকল্প নেই, তখন তাদের (ব্যবস্থার) ওপর নির্ভর করতে হবে। এই ফেরিতে প্রায় ২৫০ জনের বহর গেছে। কোভিডের কারণে বড় ফ্লাইট বন্ধ হয়ে গেছে ওখানে। অনেক এয়ারলাইনস বন্ধ হয়ে গেছে। ফ্লাইট কমে গেছে। বড় বিমান ভাড়া করা যাচ্ছে না। ওরা যখন আমাদের জানিয়েছিল যেহেতু দুই দল একসঙ্গে যাবে, ম্যাচ অফিশিয়ালসহ সম্প্রচারের দায়িত্বে থাকা সবাই একসঙ্গে এভাবে ভ্রমণ করবে, তখন আমরা এটা নিয়ে আপত্তি করিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102