কুষ্টিয়ার মিরপুরে সম্পত্তির লোভে মাকে হত্যার পর অপহরণ নাটক সাজিয়েছিলো ছেলে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
তিনি আরও জানান, মমতাজ বেগমের স্বামী মারা যাবার পর থাকতেন একমাত্র ছেলে মুন্না বাবুর সাথে।
গেল ২০ জানুয়ারি বন্ধুসহ কয়েকজনকে সাথে নিয়ে মাকে হত্যা করেন মুন্না বাবু। পরে নিজেই মিরপুর থানায় কে বা কারা তার মাকে অপহরণ করেছে এ সংক্রান্ত সাধারণ ডায়রি করেন তিনি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পর অবশেষে হত্যার কথা স্বীকার করে মুন্না। গ্রেপ্তার করা হয় মুন্নাসহ তিনজনকে।