ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সম্পত্তি না লিখে দেওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে বাগাতিপাড়া উপজেলার তালতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। নিহত বরাত আলী কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের কর্মচারী ছিলেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার বিকেলে সম্পত্তি লিখে না দেওয়ার ক্ষোভে কানিজ তার স্বামী বরাত আলীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে।

এ সময় কানিজ তার ভাইদের সহায়তায় বরাত আলীর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টা করলে মৃত্যু হয় বরাত আলীর। বিষয়টি জানাজানি হলে রাতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার এবং কানিজকে আটক করা হয়।

সিরাজুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102