ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সম্পত্তি পেতে অন্যকে বাবা দাবি, অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

অন্য ব্যক্তির সম্পত্তির লোভে ছেলে সেজে দেওয়ানি আদালতে মামলা করেন এক ব্যক্তি। কিন্তু মামলার বিচারের সময় বাদী ভুয়া ছেলে প্রমাণিত হয়েছেন। এ সময় আদালত বাদীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও মামলাটি খারিজ করেন।

সোমবার রাজশাহীর তানোর সহকারী জজ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন এ রায় দেন। মামলাটির বাদী ছিলেন আইয়ুব আলী নামের এক ব্যক্তি।

আদালত সূত্রে জানা যায়, আইয়ুব আলী নিজেকে মমিন মণ্ডল নামক এক ব্যক্তিকে বাবা হিসেবে দাবি করে সম্পত্তিতে ভাগ চেয়ে তানোর সহকারী জজ আদালতে বাদী হয়ে ৫৩/১২ মামলা করেন।

বাদী আইয়ুব আলী মামলায় উল্লেখ করেন, মমিন মণ্ডলের দুই সন্তান। একজনের নাম করিম বক্স ও অপরজনের নাম এলাহী বক্স। করিম বক্স বাদীর বাবা আর এলাহী বক্স বাদীর চাচা।

তবে বিচার চলাকালীন চাচা এলাহী বক্স বাদীর পক্ষে ওই মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতকে জানান, বাদী আইয়ুব আলীর পিতামহের নাম আলিম মণ্ডল, মমিন মণ্ডল নয়। বাদী তার পিতামহের নামই জানেন না।

এছাড়া চাচার সাক্ষ্যের সঙ্গে বাদীর দাবির আরো অনেক গড়মিল পাওয়া যায়। তাছাড়া, পুরাতন খতিয়ান ও সাক্ষ্যপ্রমাণ থেকে মমিন মণ্ডলের সম্পত্তি পেতে মামলাটি করেছিলেন বাদী। মূলত মমিন মণ্ডলের সন্তানদের নাম হায়াত বক্স ও আতেজান।

মামলার বিচারকার্য শেষে অন্য ব্যক্তিকে নিজের বাবা দাবি করে মিথ্যা মামলা দায়ের করায় আদালত বাদীর মামলা খারিজ করেন। একই সঙ্গে বাদীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার প্রাপ্ত টাকা বিবাদী পাবেন বলে আদেশ দেন আদালত।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102