ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সম্পর্কোন্নয়নে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

সৌদি আরব ও পাকিস্তান দু’দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে শনিবার একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিতর্কিত কাশ্মীর প্রশ্নে এ দুই ঘনিষ্ঠ মিত্র দেশের মধ্যে মাসের পর মাস ধরে চলা সম্পর্কের টানাপোড়নের পর তারা এমন চুক্তি করলো। খবর এএফপি’র।

২০১৮ সালের নির্বাচনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেখতে যাওয়া প্রথম বিদেশি দেশ সৌদি আরব হলেও গত বছর ইসলামাবাদের সাথে রিয়াদের সম্পর্কের চিড় ধরতে দেখা যায়।

সম্পদশালী এ দেশ সাম্প্রতিক বছরগুলোতে কয়েক বিলিয়ন ডলারের ত্রাণ ও ঋণ দিয়ে পাকিস্তানকে সহায়তা করলেও বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং সৌদি তেল আমদানিকারক দেশ ভারতকে চটাতে চায়নি।

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও ইমরান খানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় তারা সহযোগিতা সম্প্রসারণ ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তিন দিনের সফরে শুক্রবার সৌদি আরবে পৌঁছান।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরো জানায়, উভয় দেশের কর্মকর্তারা অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলায় পশ্চিমাঞ্চলীয় জেদ্দা নগরীতে দু’টি চুক্তি স্বাক্ষর করেন।

তারা মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, পরিবহন, পানি ও যোগাযোগ প্রকল্পে অর্থায়নের ব্যাপারে দু’টি সমঝোতা স্বারক স্বাক্ষরের বিষয়েও সম্মত হন।

এ দুই দেশ একটি শক্তিশালী সমন্বয় পরিষদ গঠনে ব্যাপারেও সম্মত হয়েছে।

এ সফরকালে খান রিয়াদের সাথে সম্পর্কোন্নয়নের বিষয়ে এবং সৌদি আরবে প্রায় ২৫ লাখ পাকিস্তানী কর্মীর চাহিদার ওপর বেশি গুরুত্ব দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে তিনি ছয়বার সৌদি আরব সফর করেন।

কূটনৈতিক সূত্র গত সেপ্টেম্বরে এএফপি’কে বলেছে, গত বছর সৌদি আরব তিন বিলিয়ন ডলার ঋণের মধ্যে এক বিলিয়ন ডলার প্রত্যাহার করে নেয়ায় পাকিস্তান আর্থিক চাপের মুখে পড়ে এবং ইসলামাবাদকে দেয়া কয়েক বিলিয়ন ডলারের তেল ঋণ সুবিধার মেয়াদ শেষ হয়ে গেলেও তা এখন পর্যন্ত নবায়ন করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102