ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের শিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১১৮ বার পঠিত

সাইবার আক্রমণের শিকার হয়েছে সময় টিভির ইউটিউব চ্যানেল। রবিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে চ্যানেলটি এই হামলার শিকার হয় বলে জানান চ্যানেলটির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম।

তিনি বলেন, ইউটিউব চ্যানলটিতে গেলে দেখা যায়, সেখানে হ্যাকাররা একটি ভিডিও আপলোড করে রেখেছে। পরে অবশ্য ১০ মিনিটের মধ্যে চ্যানেলটি সময় টিভির নিয়ন্ত্রণে চলে আসে।

সালাউদ্দিন বলেন, কিছু কারিগরি কাজ চলছে। কাজ শেষে চ্যানেলটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। চ্যানেলের নাম পরিবর্তন এবং অন্যান্য কারিগরি প্রযুক্তি ব্যবহারের উপযোগী অবস্থায় ফিরিয়ে আনতে তাদের টিম কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা ইউটিউবের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের চ্যানেলের কোনও কিছু পরিবর্তন করতে না করেছে। তাদের পরামর্শে আমরা এখন চ্যানেলের নামটা পরিবর্তন করছি না। তারা ফরেনসিক টেস্ট করবে। আগামী দুই ঘণ্টার মধ্যে (বিকাল ৪টায় সময় ফোনে কথা বলার সময়) চ্যানেলটা পুরোপুরি ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102