ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সময় বাড়ল বইমেলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি জানান, শুক্র ও শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টা থেকে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

এর আগে গত ৩০ জানুয়ারি বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে করোনা সংক্রমণ বিবেচনায় নিয়ে কয়েকটি শর্ত সাপেক্ষে ১৫-২৮ ফেব্রুয়ারি বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এ জন্য বইমেলা সংশ্লিষ্টদের করোনার টিকা গ্রহণের অনুরোধ জানায় বাংলা একাডেমি।
চিঠিতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে কতিপয় শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে। এর প্রেক্ষিতে বাংলা একাডেমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক একাডেমি প্রাঙ্গণে ভ্যাকসিন প্রদান বুথ স্থাপনের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর পত্র প্রেরণ করেছে।
চিঠিতে আরও বলা হয়, বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

গত ১ ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণ বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল।

চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত দিয়েছিলেন প্রকাশকরা। পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয় অমর একুশে বইমেলা-২০২২।

প্রসঙ্গত, প্রত্যেক বছর ১ ফ্রেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়। এবার করোনাভাইরাসজনিত মেলার সময় পেছানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102