ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি কর্মচারীদের এসিআর বৃহস্পতিবার জমা না হলে বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনার কারণে সরকারি কর্মচারীদের গত বছরের বার্ষিক গোপনীয় রিপোর্ট (এসিআর) নিজ নিজ অধিদপ্তরে বা ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে জমা দিতে পারেনি। এতে সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। তবে বৃহস্পতিবার সরকারি কর্মচারীদের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে না পৌঁছালে গত বছরের এসিআর বাতিল হয়ে যাবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিদপ্তরের সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ মে গোপনীয় অনুবেদন দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে পৌঁছানোর সময় গত ৩০ জুন বৃদ্ধি করেছিল। করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ার কারণে বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীদের দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকৃত গোপনীয় অনুবেদন ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে বিলম্বে পৌঁছেছে/পৌঁছাচ্ছে।

এমতাবস্থায় গত ৩০ জুন পর্যন্ত দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরিত গোপনীয় অনুবেদন ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে বিলম্বে পৌঁছানোর বিষয় প্রমার্জন করে আগামী ৩০ সেপ্টেম্বর প্রাপ্ত গোপনীয় অনুবেদন সঠিক হিসেবে গণ্য হবে। ৩০ সেপ্টেম্বরের পর ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে প্রাপ্ত গোপনীয় অনুবেদন ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ এর ৩.৪.৫ নং অনুচ্ছেদ অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। উল্লেখ্য বিষয়টি কেবল ২০২০ সনের সংশ্লিষ্ট সকলের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ এর ৩.৪.৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সরকার কর্তৃক অন্যকোনো নির্দেশনা না থাকলে কোনো বছরের সিআর (গোপনীয় অনুবেদন) পরবর্তী বছরের এপ্রিল মাসের পরে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পাওয়া গেলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এক্ষেত্রে অনুবেদনাধীন কর্মচারী যথানিয়মে সিআর দাখিল করলে এবং প্রমাণক যাচাই শেষে তার কোনো ত্রুটি না থাকলে তাকে অব্যাহতি দিয়ে তার পূর্ববর্তী তিন বছরের প্রাপ্ত সিআরের গড় নম্বর দেয়া হবে। তবে পূর্ববর্তী সিআরের সংখ্যা তিন বছরের কম হলে প্রাপ্ত সিআরের ভিত্তিতে গড় নম্বর দেওয়া হবে। তবে আগের কোনো সিআর না থাকলে (জমা দেওয়ার পর হারিয়ে গেলে) ৯৪ নম্বর দিতে হবে বলে অনুশাসনমালায় উল্লেখ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102