ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৭ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির (পাইলটিং) কার্যক্রম গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুরু হয়েছে।

বুধবার (২৯ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক বদিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান প্রমুখ।

এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আ ক ম মোজাম্মেল হক বলেন, অনলাইনে এ বদলির কার্যক্রম শিক্ষকদের শান্তি ও স্বস্তি দেবে, তারা একাগ্রচিত্তে শ্রেণিকক্ষে পাঠদানে মনোনিবেশ করতে পারবেন।

আক্ষেপ করে তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ প্রয়াস নেবার পরও শিশুরা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে কেজি স্কুলে ভর্তি হচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থার পরিবর্তনে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মোজাম্মেল হক।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ, এ বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞান নির্ভর হয়ে গড়ে ওঠে সে জন্য সবাইকে সচেষ্ট হতে হবে।

তিনি বলেন, চলমান ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়।

সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেন, অনলাইন বদলি কার্যক্রম শিক্ষকদের দিয়ে শুরু হলেও পরবর্তীতে অধিদপ্তরের অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও এ প্রক্রিয়ায় চলে আসবেন। তিনি পাইলটিং এর কোনো ক্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে, তা নিয়ে বিরূপ সমালোচনা না করে সেটি কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অনলাইন বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন অধিদপ্তরের আইটি বিভাগের কর্মকর্তারা। পরে সফটওয়্যারের মাধ্যমে কালিয়াকৈরে কর্মরত সহকারী শিক্ষক হাসান উদ্দিন ও ফাতেমা বেগম অনলাইনে বদলির আবেদন করেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত বদলির আবেদন করা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102