ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারের কাছে ভোটের সময় সহযোগিতা চাইবে নির্বাচন কমিশন: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের কাছে ভোটের সময় সহযোগিতা চাইবে নির্বাচন কমিশন (ইসি)। সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

এজন্য ভোটের সময় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিবদমান সমস্যার সমাধান করার পরামর্শ দেন সিইসি। তিনি বলেন, সবার মধ্যে চিন্তায় ঐক্য থাকলে যেকোনো কঠিন কাজ করতে পারবে কমিশন।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের সপ্তম দিনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলটি।

সংলাপে মুসলীম লীগ নেতারা আগামী নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়া, ইভিএমে ভোট না নেয়া এবং জেলা জজদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানান।

এদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ হবে। আরও পরের দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সময় নির্ধারণ থাকলেও তারা সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এলডিপি জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অংশ হওয়াতে সংলাপে তারা আসবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102