ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারের কাছে যথেষ্ট ত্রাণ সামগ্রী আছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারের কাছে যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে। ত্রাণ নিয়ে কোনো চিন্তা করতে হবে না।

তিনি আরও বলেন, বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে বন্যা দেখা দেয়ায় এই অঞ্চলে পাট, চিনা, কাউন ইত্যাদি ফসল নষ্ট হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট মেরামত করা হবে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুন) প্রতিমন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি এ সময় ছয় শতাধিক বানভাসির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102