ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারের পতন অতি সন্নিকটে: এলডিপি মহাসচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশ এলডিপির (একাংশের) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন চলছে। দেশের মানুষ এরই মধ্যে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। ক্রমেই তাদের অংশগ্রহণ বাড়ছে। এ সরকারের পতন অতি সন্নিকটে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর পল্টনের একটি হোটেলে এলডিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় এ কথা বলেন তিনি।

শাহাদাত হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগ সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের পায়তারা করছে। কিন্তু জনগণ জেগে উঠেছে, তারা আর এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে।

তিনি বলেন, যতক্ষণ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

সভায় এলডিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, এলডিপি যুবদল ও এলডিপি মহিলা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এলডিপি মহানগর উত্তরে ফরিদ আমিনকে আহ্বায়ক ও এতাশেমুল হক পিন্টুকে সদস্যসচিব, মহানগর দক্ষিণে মো. রাশেদুল হককে আহ্বায়ক ও ইব্রাহিম খলিল শুভকে সদস্যসচিব, এলডিপি যুবদলে মোহাম্মদ ফয়সলকে আহ্বায়ক ও সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান পিন্টুকে সদস্যসচিব এবং এলডিপি মহিলা দলে নীলা শেখকে আহ্বায়ক ও ফাতেমা আক্তার ঝুমাকে সদস্যসচিব করা হয়েছে।

সভার শেষদিকে এনপিপির সাবেক যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন নেতাকর্মী সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল গনি ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের হাতে ফুলের তোড়া দিয়ে অনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এলডিপিতে যোগদান করেন।

যোগদান করা নেতাকর্মীদের এলডিপিতে স্বাগত জানিয়ে সেলিম বলেন, এর ফলে এলডিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনে নেতাকর্মীদের অংশগ্রহণ আরও বাড়বে। এতে করে আন্দোলন আরও বেগবান হবে।

এলডিপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. আব্দুল গনির সভাপতিত্বে এবং যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- দলের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ তমিজ উদ্দিন টিটু, সিনিয়র যুগ্ম মহাসচিব এমএ বাশার, যুগ্ম মহাসচিব এস এম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী রাজু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক কাজী শফিকুল ইসলাম সুমন প্রমুখ নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102