ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারের পদক্ষেপে তেলের দাম কমে আসবে: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৮ বার পঠিত

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয়, তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।’

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

আনিসুল হক বলেন, ‘গত ৪০ বছরে বিশ্বে ভোজ্যতেলের দাম যত বেড়েছে, সম্প্রতি তার চেয়ে বেড়েছে অনেক বেশি। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেলের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য জনগণকে ধৈর্য ধরতে হবে।’

মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস, প্রথম কাজ হিসেবে শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন তারা। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব সংশোধনের চেষ্টা করবে সরকার।’

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদের কাউছার ভূইয়া জীবন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102