ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারের মন খারাপের কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪৮ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের কিছু মানুষ নিষেধাজ্ঞার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। এসবে সরকারের মন খারাপের কোনো কারণ নেই বলেন মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন অনুষ্ঠানে বিএনপি-ই বাধা সৃষ্টি করতে চায় বলে ওবায়দুল কাদের অভিযোগ করেন।

রবিবার (২৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সাথে দলটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর যৌথ সভা হয়।

সভায় অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথেই হাঁটছে সরকার। নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে মার্কিন ভিসা নীতির পরিপন্থী কাজ করছে বিএনপি। সব দেশেই আওয়ামী লীগের বন্ধু রয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

আগ বাড়িয়ে কারো ওপর আক্রমণ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। তবে কেউ আক্রমণ করতে এলে ছাড় না দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও গণতন্ত্র জয়ী হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102