ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারের সঙ্গে ফয়সালা রাজপথে: দুলু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪১ বার পঠিত

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বর্তমান সরকার কেবল ভোট নয়, মানুষের পকেটও চুরি করছে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ফয়সালা হবে রাজপথে। এদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আমরা জনগণের ভোটের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরব। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। জনগণের দাবি মেনে নিতে।’

মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু আরও বলেন, ‘এখন জাতির সামনে কোনো বিতর্ক নেই। একটাই লক্ষ্য যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি। জনগণ একটা দাবি পরিষ্কার করে বলেছে, শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) থাকলে কিন্তু তারা নির্বাচনে যাবে না। এটা সাধারণ মানুষের কথা।’

সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির অন্যতম নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও আবুল হাসেম গেদু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102