ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার এখন কঠিন সময় পার করছে: আমির খসরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৬ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। এ সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে।

শুক্রবার নগরীর কাজীর দেউড়ি এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকোনমিক ফোরামের প্রতিবেদনের তথ্য উলে­খ করে আমির খসরু বলেন, ৬ মাসে সারাদিনে একবেলা খেতে পারেনি এমন লোক দেশে ২৮ শতাংশ রয়েছে। দেশে এখন যেটি চলছে সেটিকে দুর্ভিক্ষ বলে। সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে, তারা কত কঠিন সময় পার করছে।

আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষকদল সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ এবং মো. আজম খানের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন।

এ ছাড়াও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102