ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার দেশকে কারাগারে পরিণত করেছে: বুলু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির দলনেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, হামলা মামলাবাজ ও ভোট ডাকাত সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। নিজগৃহে শান্তিতে থাকতে হলে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করানোর বিকল্প নেই।

তিনি বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও আজ নিজগৃহে অন্তরীণ আছেন। দেশকে এভাবে চলতে দেওয়া যায় না। আর সেজন্যই বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ সফল করার মধ্য দিয়ে গণআন্দোলনে পরিণত করে হাসিনার পতন নিশ্চিত করতে হবে।

আগামী ২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গ, সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় বুলু এসব কথা বলেন।

কুমিল্লার নূর মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক মো. মোস্তাক মিয়া।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা ড. শাহেদা রফিক, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, রফিক শিকদার, একরামুল হক বিপ্লব, ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102