ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার দেশ ও স্বাধীনতা নিয়ে তামাশা শুরু করেছে: সাকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫০ বার পঠিত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই সরকার বাংলাদেশকে নিয়ে, স্বাধীনতা নিয়ে তামাশা শুরু করেছে। মানুষ যখন বাজারে গিয়ে চাল কিনতে পারে না, তখন আওয়ামী লীগের অনেকেই পাকিস্তানের উদাহরণ দিয়ে বলেন তাদের চেয়ে ভালো আছি। আওয়ামী লীগের লোকজন এখন বাজারে খারাপ অবস্থার তুলনা পাকিস্তানের সঙ্গে দেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘সিন্ডিকেট ভাঙ্গো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও’ ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচি থেকে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। জোনায়েদ সাকি বলেন, গত কয়েকদিনে সাংবাদিক শামসুজ্জামানকে নিয়ে কী ঘটেছে। আমরা সবাই এখন একটা গভীর উদ্বেগের মধ্যে আছি। সরকার ক্ষমতায় টিকে থাকতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে সব কাজ করছে। গত ২৬ তারিখে প্রথম আলো নিউজ করেছে, যেখানে ভাত মাছ খাওয়ার কথা বলেছেন একজন দিনমজুর জাকির হোসেন। সেখানে একটি শিশুর ছবি দিয়ে খবর প্রচার করা হয়েছিল, প্রথম আলো ১৭ মিনিটের মধ্যে ছবি সরিয়ে ভুল বোঝাবুঝির অবসান করেছে।

সেই খবর প্রচার করায় গভীর রাতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে আনা হয়। সারাদিন তিনি কোথায় ছিলেন তাও কর্তৃপক্ষ স্বীকার করেননি। তাকে ছেড়ে দেয়ার কথা বলে অন্য একটি বাহিনীর হাতে তুলে দেয়। এক ব্যক্তির গভীর রাতে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একটা সরকার কতো নির্লজ্জ হলে এই চেহারায় দাঁড়ায়। পুরো রাষ্ট্র ব্যবস্থা ও আইন ব্যবস্থা ধ্বংস করে তাকে গ্রেপ্তার করে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির জন্য বাজার সিন্ডিকেট দায়ী, টাকা পাচার দায়ী। তা সরকার স্বীকার করতে চায় না। সরকারের কাজ এগুলো সমাধান করা কিন্তু তা না করে মানুষ ও গণমাধ্যমের গলা টিপে ধরছে। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ মানেই সংবাদ মাধ্যমের গলা টিপে ধরা। তথ্যমন্ত্রী আছে একজন, তিনি মিথ্যা কথা বলে সব কিছু জায়েজ করতে চান। তারা বলেন- এটা নাকি স্বাধীনতার ভিত্তিতে আঘাত, এত সহজেই স্বাধীনতা হুমকিতে পড়ে? আমি বলতে চাই- আপনারাই ভয়ভীতি দেখিয়ে স্বাধীনতা হুমকিতে ফেলছেন। যেই সরকার জনগণকে সমস্যায় রাখে তারা স্বাধীনতার সরকার হতে পারে না। এসময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, পপি রানী সরকারসহ গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102