ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্যাংকক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনভর ব্যাপক সংঘাত-সংঘর্ষের পর রাতেও রাজপথ উত্তপ্ত থাকে বিক্ষোভকারী আর নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ায়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আটকও করা হয় কয়েকজনকে।

পুলিশ আর বিক্ষোভকারীদের সংঘর্ষে মুহূর্তেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যেন পরিণত হয় রণক্ষেত্রে।

দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার দফতরের সামনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীসহ তার পুরো প্রশাসনের পদত্যাগের দাবি তোলেন দেশটির বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।
পুলিশি ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রায়ুথ চান ওচার সরকারি বাসভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের দমনে জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ছোড়ে আর লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, কাচের বোতল ছোড়েন। এতে নিমেষেই রণক্ষেত্রে রূপ নেয় ব্যাংককের রাজপথ। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয়।

প্রায়ুথের প্রশাসনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে আর রাজতন্ত্র সংস্কারের দাবিতে এ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102