ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার পতনে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত
ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন শোষণকারী ও নির্যাতনকারী দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ দেওলিয়া হয়ে গেছে। আমরা সব দলের সঙ্গে কথা বলছি ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ হয়ে এ সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী, নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের ওপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে তিনি আরও বলেন, দেশে এখন আমলাদের কোটি কোটি টাকার সম্পদ। একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি। এ ছাড়া দেশের বাইরেও বাসা আছে। তা হলে একজন পুলিশের যদি এই অবস্থা হয় তা হলে গোটা সিস্টেমের কী অবস্থা, এটা আপনারাই চিন্তা করে দেখুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102