ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার হটাতে আগুন নিয়ে খেলছে বিএনপি: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪৮ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন লাগানোর অভ্যাস বিএনপির রয়েছে, সরকার হটানোর জন্য যে আগুন নিয়ে তারা খেলছে, সে আগুনে বিএনপি নিজেই ঝলসে যাবে।

তিনি আরও বলেন, তদন্ত করা হচ্ছে, খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। আগুন লাগানো ২০১৩, ১৪, ১৫ সালের প্রাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না।

মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে আগুনের কথা বলে মির্জা ফখরুল ইসলাম। লজ্জা-শরম থাকলে অন্যের ঘাড়ে, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতো না। আওয়ামী লীগ যড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার বারবার। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে নিজেদের পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, দুর্নীতি আর ভোটচুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, অসহায় মানুষের পাশে থাকা।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজান মাসজুড়ে বিএনপি নেতারা সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি করে। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এটাই। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।

তিনি বলেন, বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্যে ভালো পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। না খেয়ে কেউ মারা গেছে এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালা এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?

দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ বক্তব্য দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102