ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরিষাবাড়ীতে বাড়িঘরে প্রতিপক্ষের হামলা, আহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাউসী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুর রাজ্জাক (৫২), বেহুলা বেগম (৬৮), দীপু (২৬), মাজেদা বেগম (৪২), দুলাল মিয়া (৬৩), ওয়াজেদ আলী (৪৮), নীরব (১৯), হাবিল (৫৯), মজিবর (৬৫) ও শাহীন (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাতে ১৮ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্র জানায়, দক্ষিণপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে একই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে মাহমুদ হাসান রুবেলের দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে মাহমুদ হাসান রুবেল লোকজনসহ দেশিয় অস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িঘরে হামলা ও বিরোধপূর্ণ জমি বেদখলের চেষ্টা করে। এসময় আব্দুর রাজ্জাক ও তার বোন রোজিনা বেগম বাধা দিলে রুবেলের লোকজন তাদের মারধর করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

অভিযোগ অস্বীকার করে মাহমুদ হাসান রুবেল জানান, রাজ্জাকের লোকজনই তাদের ওপর হামলা করেছে। হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102