ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সরিষাবাড়ী-ময়মনসিংহ সড়কের পুপলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে সাইদুর রহমান (২৬) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, সকাল ৯ টার দিকে বড়বাড়িয়া নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে সাইদুর ও আকাশ সরিষাবাড়ী উপজেলার সানাকৈর বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে পৌর শহরের পুপলার মোড় বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত সাইদুর পেশায় ট্রাক্টর চালক ও আকাশ সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102