ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরিষাবাড়ী ইউএনও’র অপসারণ দাবি আ.লীগ নেতাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ২৬ বার পঠিত

ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসার বিরুদ্ধে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তার অপসারণ দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে বুধবার (১১ জানুয়ারি) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ মো. আবদুর রশীদ অভিযোগ করেন, সরিষাবাড়ীতে বর্তমানে যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, তিনি ঘুষখোর ও দুর্নীতিবাজ। তার কারণে ইউপি চেয়ারম্যানরা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। ইউএনওর বিভিন্ন অপকর্মের জন্য সামনের নির্বাচনে নৌকার ভোট কমে যাবে বলে তার অপসারণ দাবি করছি।

এদিকে উপমা ফারিসা সরিষাবাড়ীতে যোগদানের পর আবেদন করেও সরকারি দপ্তরের কোনো তথ্য মেলে না বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ, তথ্য অধিকার আইনানুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করলেও বিভিন্ন প্রকল্প হরিলুটের ঘটনা ধামাচাপা দিতেই কোনো তথ্য প্রদান করা হয় না। কেউ তথ্যের জন্য আবেদন করলে সে খবর পৌঁছে যায় প্রকল্প সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার কানে, এতে হয়রানির শিকার হন খোদ গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় গণমাধ্যমকর্মী মাসুদুর রহমান বলেন, ২০১৮-১৯ থেকে চলতি অর্থবছর পর্যন্ত বিশেষ ও সাধারণ বরাদ্দের বিভিন্ন তথ্য চেয়ে অন্তত ইউএনও’র কাছে ৬টি আবেদন করি। কোনো তথ্য না পেলেও উল্টো হয়রানির শিকার হওয়ায় ডিসির কাছে একটি আবেদনের আপিল করেছি।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার জানান, আমি কোনো ঘুষের সঙ্গে জড়িত নই, এ বিষয়ে আমি জানি না।

তথ্য নিয়ে জানতে চাইলে তিনি জানান, এটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্য। আমার দপ্তরের কোনো তথ্য চাইলে আমি দিতে বাধ্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102