ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

অগ্রহায়ণের শুরুতে হঠাৎ করেই দেশে বাড়তে শুরু করেছে শীতের দাপট। পঞ্জিকার পাতায় শীত আসতে আরো সপ্তাহ দুয়েক বাকি থাকলেও এরই মধ্যে শীতের আমেজ বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কমছে তাপমাত্রাও। উত্তরে তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে।

সাগরে নিম্নচাপ, ভোরের কুয়াশা, হিমেল হাওয়া, সকালের মিষ্টি রোদ এখন প্রকৃতিতে। শীতের আমেজের সঙ্গে শীতের পিঠাপুলি ও সবজি এখন মিলছে রাস্তার মোড়ে-বাজারে। ভিড় বাড়ছে শীত বস্ত্রের পসরায়ও।

গত কয়েকদিন সাগরে ছিল ঘূর্ণিঝড় নিভার। এর প্রভাব বাংলাদেশে পড়েনি। তবে মাঝ অগ্রহায়ণে কয়েকদিন ঊর্ধ্বাকাশে মেঘের আনাগোনা বাড়বে। মেঘ কেটে গেলেই শীত বাড়তে পারে বলে আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু অতিক্রম করে গুরুত্বহীন হয়ে পড়েছে। শনিবার থেকে রাতের তাপমাত্রা দুয়েকদিন কমতে পারে। এসময় শীতের অনুভূতি বাড়বে।’

তিনি জানান, ডিসেম্বর-জানুয়ারিতে শীতের তীব্রতা থাকবে। এখন শীতের আমেজ থাকবে অঞ্চল ভেদে। রাজধানীতেও মাঝে মাঝে ঠাণ্ডা অনভূতি বাড়বে। তবে শীত আসবে আরো কিছু দিন পর।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102