সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’। সরকারি নির্দেশ মেনে খাগড়াছড়িতে বন্ধ রাখা হয়েছে শপিং সেন্টার ও দোকানপাট। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।
তবে কোথাও কোথাও সরকারি বিধিনিষেধ মানছে না অনেকে। উন্মুক্ত স্থানে বাজার বসানোর নির্দেশ থাকলেও তা মানা হয়নি।
লকডাউন কার্যকরে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লকডাউনে সরকারি বিধিনিষেধ না মানায় ১৪০ জনকে ৪০ হাজার ৩১০ টাকা জরিমানা করা হয়েছে।
লকডাউনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।