ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সর্বোচ্চ ৪০ টাকা দরে চাল কিনবে সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর মধ্যে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।

সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় এক অনলাইন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, বোরো ধান আগামী ২৮ এপ্রিল ২০২১ থেকে এবং চাল ৭ মে থেকে সংগ্রহ শুরু হবে। উভয় সংগ্রহ শেষ হবে আগস্ট মাসের ৩১ তারিখ।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সে সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102