ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সস্ত্রীক করোনায় আক্রান্ত ইংল্যান্ডের অল-রাউন্ডার ডেভিড উইলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

ইংল্যান্ডের অল-রাউন্ডার ডেভিড উইলি সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের চলতি আসরে তিনি ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামছিলেন। সেখানেই গ্রুপের ম্যাচ খেলার সময় করোনায় আক্রান্ত হন তিনি।

ইয়র্কশায়ার এক টুইট বার্তায় উইলির করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছে। তার সংস্পর্শে আসায় দলের আরও তিন ক্রিকেটার টম কোলার-ক্যাডমোর, জোশ পয়সডেন ও ম্যাথু ফিশারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে তারা গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না।

করোনায় আক্রান্তের খবর জানিয়ে টুইট করেছেন উইলিও- ‘আমার স্ত্রী ও আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি তার। সে সিরিজে খেলার জন্য ‘বায়ো বাবলে’ও থাকতে হয়েছিল তাকে। সেখান থেকে বাদ পড়ে বায়ো বাবল ছেড়ে ইয়র্কশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে যোগ দেন। এখানে দুই ম্যাচ খেলেই এবার করোনায় আক্রান্ত হয়েছেন।

২০১৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলির। ইংল্যান্ডের হয়ে ২৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৪ উইকেট পেয়েছেন তিনি। আর ৪৯ টি ওয়ানডে খেলে তার ঝুলিতে গেছে ৬০ উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102