ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সস্ত্রীক করোনায় আক্রান্ত এরদোগান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে সংকৃমিত হয়েছেন, শনিবার তার করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে বলেও জানান তিনি। খবর ডেইলি সাবাহ’র।

শনিবার এক টুইট বার্তায় এরদোগান বলেন, আমি ও আমার স্ত্রীর করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। বেশ কিছু মৃদু উপসর্গে ভুগছি। জানতে পেরেছি যে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছি।

এক প্রতিবেদনে ডেইলি সাবাহ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান এবং ফার্স্ট লেডি এমিনি এরদোগান করোনা পজেটিভ হয়েছেন। তাদের শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে।

জানা গেছে, শনিবার তুরস্কের জোঙ্গুলদাকে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল এরদোগানের। পরবর্তীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ওই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এরদোগান বলেন, গলার স্বরের সমস্যা এবং ঠাণ্ডার কারণে তিনি ওই অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এর কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির করোনায় আক্রান্তের ঘোষণা আসে।

এর আগে, গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কিয়েভে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন এরদোয়ান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102